Agniveer GD Mock Test Part-07 | অগ্নিবীর জিডি মকটেস্ট পার্ট-07
![]() |
| Agniveer GD Mock Test Part-07 | অগ্নিবীর জিডি মকটেস্ট পার্ট-07 |
জয় হিন্দ বন্ধুরা,
আপনি কি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর জিডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে আজকে আবারও আমরা নিয়ে এসেছি Agniveer GD Mock Test Part-07। এই PDF টি সিলেবাস ভিত্তিক তৈরি করা হয়েছে । এছাড়াও গণিত এবং লজিক্যাল রিজনিংয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান আমাদের Youtube চ্যানেলে দেওয়া হবে।
নমুনা প্রশ্নপত্র
➤ জেনারেল নলেজ
01. 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?
(A) অ্যাজটেকা স্টেডিয়াম
(B) মেটলাইফ স্টেডিয়াম
(C) লুসাইল স্টেডিয়াম
(D) মারাকানা স্টেডিয়াম
02. 2024 সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হওয়া বৈজয়ন্তীমালা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?
(A) জনসেবা
(B) বিজ্ঞান ও প্রকৌশল
(C) কলা (Art)
(D) সাহিত্য ও শিক্ষা
03. ভারতের কোন রাজ্য প্রথম ইউনিফর্ম সিভিল কোড (UCC) বিল পাস করেছে?
(A) উত্তরপ্রদেশ
(B) উত্তরাখণ্ড
(C) গোয়া
(D) গুজরাট
04. সম্প্রতি কোন দেশ ব্রিকস (BRICS) গোষ্ঠীতে যোগ দিতে অস্বীকার করেছে?
(A) সৌদি আরব
(B) মিশর
(C) আর্জেন্টিনা
(D) ইরান
05. 'গগনযান' মিশনের জন্য নির্বাচিত চারজন মহাকাশচারীর নাম কে ঘোষণা করেন?
(A) এস. সোমানাথ
(B) নরেন্দ্র মোদী
(C) দ্রৌপদী মুর্মু
(D) অমিত শাহ
06. 2024 সালের আইপিএল (IPL) নিলামে সবচেয়ে দামী খেলোয়াড় কে হয়েছেন?
(A) প্যাট কামিন্স
(B) মিচেল স্টার্ক
(C) স্যাম কারান
(D) ড্যারিল মিচেল
07. ভারতের প্রথম সৌর মিশন 'আদিত্য-এল1' কোন কক্ষপথে স্থাপিত হয়েছে?
(A) পোলার অরবিট
(B) হ্যালো অরবিট (L1 point)
(C) জিওস্টেশনারি অরবিট
(D) লো আর্থ অরবিট
08. ফ্রেঞ্চ ওপেন 2024-এ পুরুষদের একক বিভাগে কে জয়ী হয়েছেন?
(A) নোভাক জোকোভিচ
(B) কার্লোস আলকারাজ
(C) আলেকজান্ডার জাভেরেভ
(D) রাফায়েল নাদাল
➤ জেনারেল সায়েন্স
16. নিম্নের কোন অন্তঃক্ষরা গ্রন্থিটি 'মাস্টার গ্ল্যান্ড' বা 'গ্রন্থিরাজ' নামে পরিচিত?
(A) হাইপোথ্যালামাস
(B) পিটুইটারি গ্রন্থি
(C) অগ্ন্যাশয়
(D) অ্যাড্রিনাল
17. গতির দ্বিতীয় সমীকরণটি নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে?
(A) বেগ-ভরবেগ
(B) বেগ-সময়
(C) অবস্থান-বেগ
(D) অবস্থান-সময়
18. মধ্যকর্ণে শব্দতরঙ্গ বিবর্ধিত করার জন্য তিনটি হাড় থাকে, সেগুলি হলো—
(A) হ্যামার, এনভিল ও পিন্না
(B) শ্রবণ-সংক্রান্ত হাড়, এনভিল, স্টারাপ
(C) হ্যামার, ককলিয়া, স্টারাপ
(D) হ্যামার, এনভিল, স্টারাপ
19. নিচের কোনটি একটি একলিঙ্গ ফুল?
(A) গোলাপ ফুল
(B) সরিষা
(C) সূর্যমুখী
(D) পেঁপে
20. নিচের আয়ন বা মৌলগুলির মধ্যে আকারের ক্ষুদ্রতম কোনটি?
(A) Al3+
(B) Na+
(C) Mg2+
(D) এই সবকয়টি সমান
21. একটি 50 W এর বাল্ব 1000 J শক্তি ব্যবহার করলে, বাল্বটি কতক্ষণ জ্বলছিল?
(A) 20s
(B) 10s
(C) 1s
(D) 100s
22. লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কোন সাধারণ বৈশিষ্ট্যটি দেখা যায়?
(A) এগুলি ক্ষারীয় মৃত্তিকা ধাতু
(B) এদের সর্ববহিঃস্থ কক্ষে একটি ইলেকট্রন থাকে
(C) এগুলি নিষ্ক্রিয় মৌল
(D) এগুলি অক্সাইড গঠন করতে পারে না
➤ গণিত
31. নিচের অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো: [12, 3, -6, ......]
(a) 15
(b) -15
(c) -9
(d) -12
32. দুটি নল একটি ট্যাঙ্ককে যথাক্রমে 10 ঘণ্টা এবং 15 ঘণ্টায় ভর্তি করতে পারে। যদি দুটি নল একসাথে খুলে দেওয়া হয়, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে?
(a) 05 ঘণ্টা
(b) 06 ঘণ্টা
(c) 12.5 ঘণ্টা
(d) 30 ঘণ্টা
34. দুটি সংখ্যার লসাগু (LCM) 1134 এবং গসাগু (HCF) 18। যদি তাদের মধ্যে একটি সংখ্যা 162 হয়, তবে অন্য সংখ্যাটি কত?
(a) 126
(b) 111
(c) 121
(d) 131
35. A একটি কাজ 15 দিনে করতে পারে এবং B সেই কাজটি 30 দিনে করতে পারে। A এবং B একসাথে কাজটি কতদিনে শেষ করবে?
(a) 5 দিন
(b) 10 দিন
(c) 15 দিন
(d) 20 দিন
36. নিচের ভগ্নাংশটির বিশুদ্ধ সংখ্যাগত মানটি নির্বাচন করো— 2/3
(a) 0.6
(b) 0.66
(c) 0.666
(d) 0.6666
37. একটি বস্তু 140 টাকায় কিনে 168 টাকায় বিক্রি করা হলো। লাভের শতকরা হার নির্ণয় করো?
(a) 28%
(b) 15%
(c) 24%
(d) 20%
➤ রিজনিং
46. নিম্নলিখিত শ্রেণিটির পরবর্তী পদটি নির্ণয় করুন: 17, 15, 13, 11, 9, .......
(a) 3
(b) 1
(c) 7
(d) 4
47. যদি 15 ই আগস্টের জন্য 'লাল কেল্লা' হয়, তবে 26 শে জানুয়ারির জন্য কোনটি হবে?
(a) পুরনো কেল্লা
(b) ইন্ডিয়া গেট
(c) গেটওয়ে অফ ইন্ডিয়া
(d) চার মিনার
48. যদি কোনো সাংকেতিক ভাষায় 'DECEMBER' কে 'RDEEBCME' লেখা হয়, তবে সেই সংকেতে 'FEBRUARY' কীভাবে লেখা হবে?
(a) YFAERBRU
(b) YFREABUR
(c) YFREBAUR
(d) YFAERUBR
49. E, B এর বোন। A, C এর পিতা। B, C এর পুত্র। তাহলে A এর সাথে E এর সম্পর্ক কী?
(a) দাদু
(b) নাতনি
(c) পিতা
(d) ঠাকুরদাদু
50. আমি উত্তর দিকে 10 মিটার গেলাম। এরপর পূর্ব দিকে 10 মিটার গেলাম। এরপর উত্তর দিকে 20 মিটার গেলাম এবং এখন ডানদিকে ঘুরে 10 মিটার গেলাম। তাহলে আমি শুরুর স্থান থেকে কোন দিকে আছি?
(a) উত্তর
(b) উত্তর-পূর্ব
(c) দক্ষিণ
(d) দক্ষিণ-পশ্চিম
সম্পূর্ণ প্রশ্ন উত্তর গুলি নীচের PDF এ সুন্দর ভাবে দেওয়া আছে ।
File Details::
File Name: Agniveer GD Mock Test Part-07
File Format: PDF
No. of Pages: 07
File Size: 814 KB
.jpg)