Type Here to Get Search Results !

Agniveer Army GK Question Answer in Bengali 2026 | Part 02

0
Agniveer Army GK Question Answer in Bengali 2026 | Part 02
Agniveer Army GK Question Answer in Bengali 2026 | Part 02


নমস্কার বন্ধুরা, আপনারা যারা অগ্নিবীর সেনাবাহিনী (Agniveer Army) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে অগ্নিবীর GD, Tradesman, Clerk এবং Technical পরীক্ষায় সাধারণ জ্ঞান (General Science) একটি বড় ভূমিকা পালন করে।

আজকের পোস্টে আমরা বাছাই করা ৫০টি গুরুত্বপূর্ণ জিকে (GK) PART 02 নিয়ে আলোচনা করেছি যা বিগত বছরের পরীক্ষার ধাঁচে তৈরি করা হয়েছে।

অগ্নিবীর জিকে প্রস্তুতি 02: ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

⬕ ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি?
উত্তর: হুবলি (কর্ণাটক)।

⬕ ভারতের প্রথম মহাকাশচারীর নাম কী?
উত্তর: রাকেশ শর্মা।

⬕ 'মহাভারত' কে রচনা করেন?
উত্তর: মহর্ষি বেদব্যাস।

⬕ তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
উত্তর: হেনরি বেকুয়ারেল।

⬕ নর্মদা নদীর উৎসস্থল কোথায়?
উত্তর: অমরকন্টক পর্বত।

⬕ কাজিরাঙা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত?
উত্তর: একশৃঙ্গ গণ্ডার।

⬕ দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়?
উত্তর: গোদাবরী।

⬕ কোষের শক্তিঘর (Powerhouse) কাকে বলা হয়?
উত্তর: মাইটোকন্ড্রিয়া।

⬕ ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়?
উত্তর: সমুদ্রগুপ্ত।

⬕ আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন?
উত্তর: রাসবিহারী বসু।

⬕ ভিনিগারে কোন অ্যাসিড থাকে?
উত্তর: অ্যাসিটিক অ্যাসিড।

⬕ গায়ত্রী মন্ত্র কোন বেদে বর্ণিত আছে?
উত্তর: ঋগ্বেদ।

⬕ ভারতের সংবিধান কবে কার্যকরী হয়?
উত্তর: ২৬শে জানুয়ারি, ১৯৫০।

⬕ 'ইডেন গার্ডেন' স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উত্তর: কলকাতা।

⬕ রয়টার্স (Reuters) কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর: ব্রিটেন।

⬕ টাইফয়েড শরীরের কোন অংশকে আক্রান্ত করে?
উত্তর: অন্ত্র (Intestine)।

⬕ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
উত্তর: বুধ।

⬕ ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে?
উত্তর: স্ট্রাটোস্ফিয়ার।

⬕ সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তর: কেরালা।

⬕ সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত?
উত্তর: ফুটবল।

⬕ মানুষের স্বাভাবিক রক্তচাপ কত?
উত্তর: 120/80 mmHg।

⬕ শুষ্ক বরফ (Dry Ice) আসলে কী?
উত্তর: কঠিন কার্বন ডাই অক্সাইড।

⬕ পেনিসিলিন কে আবিষ্কার করেন?
উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং।

⬕ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর: প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড।

⬕ ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়?
উত্তর: মুম্বাই।

⬕ আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: স্বামী দয়ানন্দ সরস্বতী।

⬕ কুতুব মিনার কে নির্মাণ করেন?
উত্তর: কুতুবউদ্দিন আইবক।

⬕ অলিম্পিক পতাকায় কয়টি বলয় (Ring) থাকে?
উত্তর: ৫টি।

⬕ ভারতের দীর্ঘতম উপকূলরেখা কোন রাজ্যের?
উত্তর: গুজরাট।

⬕ বিশুদ্ধ জলের pH মান কত?
উত্তর: ৭।

⬕ পলাশীর যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: ১৭৫৭ সালে।

⬕ রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত?
উত্তর: ৩০ বছর।

⬕ হর্ষচরিত কার লেখা?
উত্তর: বাণভট্ট।

⬕ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তর: লর্ড ক্যানিং।

⬕ সার্ক (SAARC)-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: কাঠমান্ডু (নেপাল)।

⬕ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: ১৫৫৬ সালে।

⬕ কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়?
উত্তর: সিঙ্কোনা।

⬕ ভিটামিন-ডি এর অভাবে কোন রোগ হয়?
উত্তর: রিকেট।

⬕ বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর: ভ্যাটিকান সিটি।

⬕ ভারতের শ্রেষ্ঠ সেনানায়ক সম্মান কোনটি?
উত্তর: ফিল্ড মার্শাল।

⬕ ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: রাজা রামমোহন রায়।

⬕ গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কী ছিল?
উত্তর: কন্থক।

⬕ ডায়েট (Diet) কোন দেশের সংসদের নাম?
উত্তর: জাপান।

⬕ গরবা কোন রাজ্যের বিখ্যাত নৃত্য?
উত্তর: গুজরাট।

⬕ ভারতের প্রথম মিসাইল কোনটি?
উত্তর: পৃথ্বী।

⬕ নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর: দোদাবেতা।

⬕ সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত?
উত্তর: কারাকোরাম।

⬕ প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৩০ সালে।

⬕ কম্পিউটার কে আবিষ্কার করেন?
উত্তর: চার্লস ব্যাবেজ।

⬕ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন?
উত্তর: মৌলানা আবুল কালাম আজাদ।

Post a Comment

0 Comments

Show ad in Posts/Pages