Type Here to Get Search Results !

Agniveer Army GK Question Answer in Bengali 2026 | Part 03

0
Agniveer Army GK Question Answer in Bengali 2026 | Part 03
Agniveer Army GK Question Answer in Bengali 2026 | Part 03

নমস্কার বন্ধুরা, আপনারা যারা অগ্নিবীর সেনাবাহিনী (Agniveer Army) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে অগ্নিবীর GD, Tradesman, Clerk এবং Technical পরীক্ষায় সাধারণ জ্ঞান (General Science) একটি বড় ভূমিকা পালন করে।

আজকের পোস্টে আমরা বাছাই করা ৫০টি গুরুত্বপূর্ণ জিকে (GK) PART 03 নিয়ে আলোচনা করেছি যা বিগত বছরের পরীক্ষার ধাঁচে তৈরি করা হয়েছে।

অগ্নিবীর জিকে প্রস্তুতি 03: ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

⬕ ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে ?
উত্তরঃ ১৫ আগস্ট, ১৯৪৭

⬕ নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন ?
উত্তরঃ একজন সুফি সন্ত

⬕ ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ এ. ও. হিউম

⬕ “Poverty and Un-British Rule in India” বইটির লেখক কে ?
উত্তরঃ দাদাভাই নওরোজি

⬕ বিতর্কিত বেদান্ত অ্যালুমিনিয়াম প্রকল্প কোথায় অবস্থিত ?
উত্তরঃ উড়িষ্যায়

⬕ ভারতীয় সেনাবাহিনীর সুপ্রীম কমান্ডার হলেন ?
উত্তরঃ ভারতের রাষ্ট্রপতি

⬕ পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায় ?
উত্তরঃ ২০০০ মিটার

⬕ ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিল ?
উত্তরঃ দৌলত খাঁ লোদী

⬕ কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন ?
উত্তরঃ আকবর

⬕ ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক ?
উত্তরঃ ঝাড়খন্ড

⬕ সিরাজদৌল্লা কবে সিংহাসনে বসেন ?
উত্তরঃ ১৭৫৬ সালে

⬕ দাদাভাই নওরোজীর উদ্যোগে সম্পদ নির্গমন তত্ত্বকে বিস্তারিত করেছিলেন কে ?
উত্তরঃ গোপাল কৃষ্ণ গোখলে

⬕ লর্ড আরউইনের পর কে ভারতের ভাইসরয় হন ?
উত্তরঃ লর্ড উইলিংডন

⬕ কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় ?
উত্তরঃ ১৯২০ সালে

⬕ কত সালে দ্বিতীয় পাণিপথের যুদ্ধ হয় ?
উত্তরঃ ১৫৫৬ সালে

⬕ “Eighteen Fifty Seven” বইটির রচয়িতা কে ?
উত্তরঃ সুরেন্দ্রনাথ সেন

⬕ ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে ?
উত্তরঃ ৭৩তম সংশোধনী

⬕ বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ আলাউদ্দিন বাহমান শাহ

⬕ ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র কোথায় ছিল ?
উত্তরঃ গোয়া

⬕ কোনটি ভারতে ইংরেজি শিক্ষার “ম্যাগনা কার্টা” রূপে পরিচিত ?
উত্তরঃ এডুকেশনাল ডেসপ্যাচ, ১৮৫৪

⬕ জাহাঙ্গীরের সমাধি সৌধ কোথায় অবস্থিত ?
উত্তরঃ লাহোর

⬕ ভারতের দীর্ঘতম উপকূলরেখা কোন রাজ্যের?
উত্তর: গুজরাট।

⬕ বিশুদ্ধ জলের pH মান কত?
উত্তর: ৭।

⬕ “ইন্ডিকা”-র প্রণেতা কে ?
উত্তরঃ মেগাস্থিনিস

⬕ ইলবার্ট বিলের তীব্র বিরোধিতা কোন সম্প্রদায় করেছিল ?
উত্তরঃ ইঙ্গ-ভারতীয় সম্প্রদায়

⬕ তক্ষশীলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে ?
উত্তরঃ গান্ধার শিল্প

⬕ সুফিবাদ ভারতে প্রবেশ করে কোন শতকে ?
উত্তরঃ দ্বাদশ শতকে

⬕ ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন

Post a Comment

0 Comments

Show ad in Posts/Pages