Type Here to Get Search Results !

Agniveer Army GK Question Answer in Bengali 2026 | Part 23

0
Agniveer Army GK Question Answer in Bengali 2026 | Part 23
Agniveer Army GK Question Answer in Bengali 2026 | Part 23

নমস্কার বন্ধুরা, আপনারা যারা অগ্নিবীর সেনাবাহিনী (Agniveer Army) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে অগ্নিবীর GD, Tradesman, Clerk এবং Technical পরীক্ষায় সাধারণ জ্ঞান (General Science) একটি বড় ভূমিকা পালন করে।

আজকের পোস্টে আমরা বাছাই করা ৩০টি গুরুত্বপূর্ণ জিকে (GK) PART 23 নিয়ে আলোচনা করেছি যা বিগত বছরের পরীক্ষার ধাঁচে তৈরি করা হয়েছে।

অগ্নিবীর জিকে প্রস্তুতি 23: ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

⬕ কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ কুমারগুপ্ত

⬕ গান্ধার শিল্প কোন যুগে বিকাশ লাভ করে ?
উত্তরঃ কুষাণ যুগ

⬕ ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক ?
উত্তরঃ উত্তরপ্রদেশ

⬕ ‘কাশ্মীরের আকবর’ কাকে বলা হয় ?
উত্তরঃ জয়নাল আবেদিন

⬕ ‘পশ্চিমবঙ্গের শস্যাগার’ কোন জেলাকে বলা হয় ?
উত্তরঃ বর্ধমান

⬕ ‘মধ্যরাত্রির সূর্যের দেশ’ কোন দেশকে বলা হয় ?
উত্তরঃ নরওয়ে

⬕ কোন ক্ষেত্রে ‘ভাটনগর পুরস্কার’ প্রদান করা হয় ?
উত্তরঃ বিজ্ঞান ও প্রযুক্তি

⬕ জিম্বাবুয়ের রাজধানীর নাম কী ?
উত্তরঃ হারারে

⬕ ‘Holy City’ হিসেবে কোন শহর বিখ্যাত ?
উত্তরঃ জেরুজালেম

⬕ ভারতের কোন রাজ্য পূর্বে ‘নেফা’ নামে পরিচিত ছিল ?
উত্তরঃ অরুণাচল প্রদেশ

⬕ আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত হল -
উত্তরঃ ল্যাব্রাডর স্রোত

⬕ আর্সেনিক দূষকের ফলে যে রোগ দেখা যায় তার নাম কী ?
উত্তরঃ ব্ল্যাকফুট

⬕ মৃতজীবীর উদাহরণ হল -
উত্তরঃ ছত্রাক

⬕ জাপানের বৃহত্তম বিমান বন্দর কোনটি ?
উত্তরঃ টোকিও

⬕ ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় কত সালে ?
উত্তরঃ ১৯১১ সালে

⬕ মহানগরের উদাহরণ হল -
উত্তরঃ সবগুলোই

⬕ পার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন কে ?
উত্তরঃ আত্মারাম পাণ্ডুরঙ্গ

⬕ বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে ?
উত্তরঃ ১৮৫৬ সালে

⬕ ১৮২০-এর দশকে ইয়ংবেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন ?
উত্তরঃ ডিরোজিও

⬕ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে কত সালে ?
উত্তরঃ ১৭৬৫ সালে

⬕ সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
উত্তরঃ স্যার এলিজা ইম্পে

⬕ মহাভারতের যুদ্ধ কোন দুই পক্ষের মধ্যে হয় ?
উত্তরঃ কৌরব ও পাণ্ডব

⬕ চিংড়ির রেচন অঙ্গের নাম কী ?
উত্তরঃ সবুজ গ্রন্থি

⬕ হাইড্রার গমন অঙ্গের নাম কী ?
উত্তরঃ কর্ষিকা

⬕ ঘড়ির কাঁটার গতি কেমন গতি ?
উত্তরঃ ঘূর্ণন গতি

⬕ মরীচিকার জন্য দায়ী কোনটি ?
উত্তরঃ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

⬕ আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে ?
উত্তরঃ স্নেল

⬕ বায়ুচাপ পরিমাপের যন্ত্রটিকে কী বলে ?
উত্তরঃ ব্যারোমিটার

⬕ উত্তল দর্পন কোথায় ব্যবহার করা হয় ?
উত্তরঃ গাড়িতে

⬕ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায় ?
উত্তরঃ বলের পরিমাণ

Post a Comment

0 Comments

Show ad in Posts/Pages