Type Here to Get Search Results !

Agniveer Army GK Question Answer in Bengali 2026 | Part 27

0
Agniveer Army GK Question Answer in Bengali 2026 | Part 27
Agniveer Army GK Question Answer in Bengali 2026 | Part 27

নমস্কার বন্ধুরা, আপনারা যারা অগ্নিবীর সেনাবাহিনী (Agniveer Army) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে অগ্নিবীর GD, Tradesman, Clerk এবং Technical পরীক্ষায় সাধারণ জ্ঞান (General Science) একটি বড় ভূমিকা পালন করে।

আজকের পোস্টে আমরা বাছাই করা ৩০টি গুরুত্বপূর্ণ জিকে (GK) PART 27 নিয়ে আলোচনা করেছি যা বিগত বছরের পরীক্ষার ধাঁচে তৈরি করা হয়েছে।

অগ্নিবীর জিকে প্রস্তুতি 27: ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

⬕ গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তরঃ ড. বি. আর. আম্বেদকর

⬕ ভারতীয় গণপরিষদ কত সালে গঠিত হয় ?
উত্তরঃ ১৯৪৬ সালে

⬕ জনস্বার্থ মামলা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
উত্তরঃ আমেরিকা

⬕ কোন দেশ সর্বপ্রথম সংবিধান রচনা করে ?
উত্তরঃ আমেরিকা

⬕ লাখবক্স নামে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ কুতুবউদ্দিন আইবক

⬕ ‘সংগ্রামই জীবন, সংগ্রামহীনতা মৃত্যু’ — কে বলেছিলেন ?
উত্তরঃ স্বামী বিবেকানন্দ

⬕ নিরক্ষরতা : শিক্ষা :: বন্যা : ?
উত্তরঃ বাঁধ

⬕ পায়রা : শান্তি :: সাদা পতাকা : ?
উত্তরঃ আত্মসমর্পণ

⬕ ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত ?
উত্তরঃ নিউইয়র্ক

⬕ কোন শাসক ‘পাগলা রাজা’ নামে খ্যাত ?
উত্তরঃ মহম্মদ বিন তুঘলক

⬕ উইলিয়াম মরিস ডেভিস কে ছিলেন ?
উত্তরঃ মার্কিন ভূ-বিজ্ঞানী

⬕ বঙ্গদেশে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন কে ?
উত্তরঃ বল্লাল সেন

⬕ ভাঙড়া কোন রাজ্যের নৃত্যকলা ?
উত্তরঃ পাঞ্জাব

⬕ রাইন নদীর উৎপত্তিস্থল কোথায় ?
উত্তরঃ আল্পস পর্বত

⬕ নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত কাকে বলা হয় ?
উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর

⬕ রাজ্য সচিবালয়ের শীর্ষস্থানাধিকারী কে ?
উত্তরঃ মুখ্যসচিব

⬕ কার নামের আগে ‘চাচা’ কথাটি যুক্ত ?
উত্তরঃ পণ্ডিত জওহরলাল নেহেরু

⬕ শিলং কোন রাজ্যের রাজধানী ?
উত্তরঃ মেঘালয়

⬕ প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন ?
উত্তরঃ অরুণিমা সিনহা

⬕ মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে ?
উত্তরঃ যকৃত

⬕ আফিং গাছের কাঁচা ফলে কী পাওয়া যায় ?
উত্তরঃ মরফিন

⬕ অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ মহাত্মা গান্ধী

⬕ কোন প্রাণীর মধ্যে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় ?
উত্তরঃ উপরের সবগুলোই

⬕ কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন ?
উত্তরঃ শ্রীমতী পদ্মা খাস্তগীর

⬕ খৈতান ট্রফি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ দাবা

⬕ মানবদেহে বৃহত্তম জয়েন্ট কোনটি ?
উত্তরঃ হাঁটু

⬕ কোন মেঘে প্রচুর বৃষ্টি হয় ?
উত্তরঃ নিম্বাস

⬕ পৃথিবীর কয়টি গতি ?
উত্তরঃ দুটি

⬕ ভারতে কবে রেলওয়ে বোর্ড গঠিত হয় ?
উত্তরঃ ১৯০৫ সালে

⬕ ফ্যাট জাতীয় খাদ্যের উৎস কী ?
উত্তরঃ বাদাম

Post a Comment

0 Comments

Show ad in Posts/Pages