Type Here to Get Search Results !

Agniveer Army GK Queston Answer in Bengali 2026-27 | Part 148

0
Agniveer Army GK Queston Answer in Bengali 2026-27 | Part 148
Agniveer Army GK Queston Answer in Bengali 2026-27 | Part 148

নমস্কার বন্ধুরা, 
আপনারা যারা অগ্নিবীর সেনাবাহিনী (Agniveer Army) পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে অগ্নিবীর GD, Tradesman, Clerk এবং Technical পরীক্ষায় সাধারণ জ্ঞান (General Science) একটি বড় ভূমিকা পালন করে।

আজকের পোস্টে আমরা বাছাই করা ৩৫টি গুরুত্বপূর্ণ জিকে (GK) PART 148 নিয়ে আলোচনা করেছি যা বিগত বছরের পরীক্ষার ধাঁচে তৈরি করা হয়েছে।

অগ্নিবীর জিকে প্রস্তুতি 148:৩৫টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

⬕ জাতীয় চামড়া গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ চেন্নাইয়ে।

⬕ পোলিও কি বাহিত রোগ ?
উত্তরঃ ভাইরাস।

⬕ মরীচিকার জন্য দায়ী কোনটি ?
উত্তরঃ অভ‍্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।

⬕ ঘড়ির কাঁটার গতি কেমন গতি ?
উত্তরঃ ঘূর্ণন গতি।

⬕ হাইড্রার গমন অঙ্গের নাম কি ?
উত্তরঃ কর্ষিকা।

⬕ সম্প্রতি Nikol Pashinyan কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন ?
উত্তরঃ আর্মেনিয়া।

⬕ বিগত ১০০ বছরে সেরা সমাজসেবীর তালিকায় প্রথমস্থানে আছেন কে ?
উত্তরঃ জামশেতজি টাটা।

⬕ ইরাকে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে ?
উত্তরঃ প্রশান্ত পিসে।

⬕ জাম্বিয়াতে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে ?
উত্তরঃ অশোক কুমার।

⬕ আন্তর্জাতিক ড্রাগ অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালন করা হয় কবে ?
উত্তরঃ ২৬শে জুন।

⬕ মধ্যশিক্ষা পর্ষদের নতুন সচিব হলেন কে ?
উত্তরঃ সুব্রত ঘোষ।

⬕ অলিম্পিকে সোনা জয়ীদের ৬ কোটি টাকা দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য সরকার ?
উত্তরঃ হরিয়ানা।

⬕ সম্প্রতি কোন দেশ সোলার প্যানেল ম্যাটেরিয়াল আমদানী ব্যান করলো ?
উত্তরঃ আমেরিকা যুক্তরাষ্ট্র।

⬕ India Smart Cities Awards 2020 তে বেস্ট স্মার্ট স্টেট তকমা পেলো কোন রাজ্য ?
উত্তরঃ উত্তরপ্রদেশ।

⬕ সম্প্রতি ওড়িশা উপকূলে কোন নামে সাবসনিক ক্রুজ মিসাইল সফলভাবে পরীক্ষা করলেন DRDO ?
উত্তরঃ নির্ভয়।

⬕ ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি ?
উত্তরঃ তারাপুর।

⬕ বালুরঘাট কোন জেলার সদর শহর ?
উত্তরঃ দক্ষিণ দিনাজপুর।

⬕ তৈমুর কার আমলে ভারত আক্রমণ করেছিলেন ?
উত্তরঃ নাসিরউদ্দিন মহম্মদ।

⬕ অলবিরুনি কার সাথে ভারতে এসেছিলেন ?
উত্তরঃ গজনীর মহম্মদ।

⬕ সৈয়দ বংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তরঃ আলম শাহ।

⬕ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় ?
উত্তরঃ কোয়েম্বাটুর।

⬕ রাজস্থানের কোন জেলা জিপসামের জন্য বিখ্যাত ?
উত্তরঃ বিকানীর।

⬕ ইরানের রাজধানীর নাম কি ?
উত্তরঃ তেহরান।

⬕ কোন নদীকে এশিয়ার স্বর্ণরেণুর নদী বলা হয় ?
উত্তরঃ ইয়াং সি কিয়াং।

⬕ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন দ্বীপ অবস্থিত ?
উত্তরঃ পাম্বাম।

⬕ ভারতবর্ষের প্রথম উপগ্ৰহ কোনটি ?
উত্তরঃ আর্যভট্ট।

⬕ কোন বর্ণের আলোর চ‍্যুতি সবচেয়ে কম ?
উত্তরঃ লাল।

⬕ রাজ‍্য সরকারের রাজস্বের প্রধান উৎস কোনটি ?
উত্তরঃ বিক্রয় কর।

⬕ ইউরোপীয় ইউনিয়ন থেকে কোন দেশ বেরিয়ে এলো ?
উত্তরঃ ব্রিটেন।

⬕ শব্দের প্রাবল‍্য এর একক কি ?
উত্তরঃ ডেসিবল।

⬕ বংশগতি বিজ্ঞানের জনক কাকে বলা হয় ?
উত্তরঃ মেন্ডেল।

⬕ জলের থেকে ভারী অধাতু কোনটি ?
উত্তরঃ আয়োডিন।

⬕ বল ও সরণের গুনফলকে কি বলে ?
উত্তরঃ কার্য।

⬕ Quick Silver কোন মৌল কে বলা হয় ?
উত্তরঃ পারদ।

⬕ কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি ?
উত্তরঃ ফেনল।

Post a Comment

0 Comments

Show ad in Posts/Pages